নির্মল ধর: ‘আপনাদের কোনও উৎসবে বা দেশে কী পুরস্কার পেল না পেল সেটা কখনই আমাদের বিচারের মাপকাঠি নয়। আমরা চাই ভারতীয় ছবির মধ্যে ভারতীয়ত্ব এবং নতুনত্ব কতটা আছে সেটা দেখতে। ইন্ডিয়ান এথিকস ও অথেনটিসিটিও আমাদের বিবেচ্য নয়। আমাদের কাছে ছবির সিনেম্যাটিক ও পোয়েটিক কোয়ালিটিই প্রধান। প্রায় ছয় হাজার ছবি আসে আমাদের কাছে। বুঝতেই পারছেন কত পরিশ্রম এবং ধৈর্য নিয়ে সারা বছর প্রায় সবই দেখতে হয়। সিলেকশন কমিটি নিশ্চয়ই কোনও ভারতীয় ছবিতে সেই ছবির নিরিখে রাখতে পারেনি। বাট প্লিজ, নিরাশ হবেন না। আমরা সঠিক এবং যোগ্য ছবিকে বার করে আনব। এ বছর হয়নি তো কী? পরের বছর হতেই পারে।’ এটাই ছিল কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর কারেল ওশের মন্তব্য। প্রশ্ন ছিল, গত দু-তিন বছরে আমাদের জাতীয় পুরস্কার পাওয়া একাধিক ছবিও আপনারা পছন্দ করেননি। এ বছর অন্তত দু’টি বাংলা ছবি পাঠানো হয়েছিল, সেগুলি বাতিল হয়েছে কেন?
[আইকনিক ডিডিএলজে-তে এবার শাহরুখ-তনয় আব্রামও, জানেন কীভাবে?]
পরবর্তী প্রশ্নে অবশ্য করেল প্রায় বলে ফেললেন উত্তরটি। প্রশ্ন ছিল, এই উৎসবে গত চারদিনে এমন অনেক ছবি দেখলাম যা ভারতীয় ছবির তুলনায় গুণমানে অনেক খাটো। গড়পরতাই বলতে পারি, সেগুলো আপনাদের পছন্দ হল কীভাবে? কারেলের উত্তর ছিল, ‘আমাদের নির্বাচক কমিটির সদস্য এক-দু’জন নয় অনেকে। তাঁদের মত ও সিদ্ধান্তকে আমরা গুরুত্ব দিই। তাঁরা প্রত্যেকটি ছবি দেখে তাঁদের মন্তব্য লিপিবদ্ধ করেন। বলতে পারেন আমাদের সিলেকশন ফুলপ্রুফ।’
তবুও ইজরায়েলের খুবই সাধারণ মানের ছবি ‘রিডিম্পশন’ বা চেক রিপাব্লিকের ‘কিং স্কেট’ তো জায়গা পেয়েছে! না, এর কোনও জবাব নেই উৎসব কর্তৃপক্ষের কাছে। কারেলের কথা শুনে বোঝা গেল কার্লোভি ভ্যারির অন্য বড় মাপের উৎসবে পুরস্কার জেতা ও প্রশংসা পাওয়া ছবিকেই প্রাধান্য দেয়। যেমনটি প্রতিবারই হয় এবারও হয়েছে। আনসার ফারহাদি, লি চ্যাং দন, এভিয়ানি ব্রাদার্স, লভ ডিয়াজ, অ্যালেক্সি জার্মানদের ছবিই রয়েছে উৎসব জুড়ে। তবে এটাও মানতে হচ্ছে ইউরোপের ছবিকেই বেশি গুরুত্ব দিচ্ছে কার্লোভি ভ্যারি। নতুন পরিচালকদের বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বিভাগ খোলা হয়েছে। ভারতীয় সিনেমার ভাগ্যে ছিঁটেফোঁটাও নেই। কপাল যাকে বলে ফাটা। ব্যবসা নিয়ে গর্বের ফানুস ওড়াই, আন্তর্জাতিক স্বীকৃতিতে ভাঁড়ে মা ভবানী।
[‘ভুটু ভাইজান’-এর সাফল্যে গর্বিত গায়িকা আকৃতি কক্কর, জানেন কেন?]
সর্বশেষ খবর
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের
-
ছাত্র রাজনীতির ফাঁকে প্রেম, প্রাক্তনকে নিয়ে কী বললেন দীপ্সিতা?