সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তের মৃত্যুর কথা শুনে কেঁদে ফেললেন শাহরুখ খান৷ তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবির প্রচারে রেলে সফর করছিলেন বলিউডের বাদশা৷ আর তাঁকে এক ঝলক দেখার জন্যই লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছিলেন রেল স্টেশনে৷ সেখানেই ভিড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ফরিদ খান পাঠান৷ আর এই খবর যখন বলিউডের বাদশার কাছে পৌঁছয়, তখনই নিজেকে সামলাতে পারলেন না তিনি৷ ফরিদের এক আত্মীয়ের কাছে ব্যপারটি জানতে পেরে কেঁদে ফেললেন তিনি৷ শুধু তাই নয় ফরিদের শেষকৃত্যে তাঁর পরিবারের সদস্যদের উপস্থিত থাকার যাবতীয় ব্যবস্থা করে দিলেন কিং খান এবং তাঁর টিম৷
জুতো পরেই সিটে পা, শাহরুখের কীর্তিতে বিতর্কের ঝড়
ফরিদের আত্মীয় সামিরা শেখ জানিয়েছেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমার মামা তুমুল ভিড়ে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন৷ তিনি আগে থেকে হার্টের সমস্যায় ভুগতেন৷ শাহরুখ এবং তাঁর টিম আমাদের আশ্বস্ত করেছেন যাতে আমি এবং আমার মা সঠিকভাবে মামার শেষকৃত্যে উপস্থিত থকতে পারি৷ শুধু তাই নয়, ফরিদের পরিবারের দিকে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷”
ফরিদের মা জানিয়েছেন খামোখাই বাদশাকে এই বিতর্কের মধ্যে জড়ানো হচ্ছে৷ শাহরুখও তাঁর ছেলের মতো বলেই দাবি করেন তিনি৷ আর এমন কঠিন পরিস্থিতিতে এক দায়িত্ববান ছেলের মতোই ফরিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ৷ ফরিদের মাকে তিনি বলেছেন, যে কোনও সমস্যায় পড়লেই যেন শাহরুখকে যোগাযোগ করেন তিনি৷ শাহরুখ সব সময় তাঁদের পরিবারের পাশে রয়েছেন৷
(শাহরুখকে এক ঝলক দেখতে গিয়ে প্রাণ গেল ফ্যানের)
সর্বশেষ খবর
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক