সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারাই সবচেয়ে ভাল গোয়েন্দা হতে পারেন৷ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ থেকে ইজারায়েলের মোসাড পর্যন্ত সবাই এই কথা মানে৷ এমনটাই জানালেন বলি অভিনেতা অক্ষয় কুমার৷
‘গুত্থি’ কি থাকছেন? কী জানালেন কপিল শর্মা?
‘নাম শাবানা’ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেছেন ‘খিলাড়ি’৷ যদি তাঁর কথায় বিশ্বাস না হয় তাহলে বিশ্বের যে কোনও স্বামীর কাছে জানতে চাওয়ার কথা বলেছেন অক্ষয়৷ তাঁর কথায়, প্রত্যেক মেয়ের মধ্যে যে ষষ্ঠ ইন্দ্রিয় থাকে তাই তাঁদের সবচেয়ে বড় সম্পদ৷ ছেলেরা প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকতেই পারেন, কিন্তু মহিলার মধ্যে ঈশ্বরপ্রদত্ত এমন এক অ্যান্টেনা রয়েছে, যার সৌজন্যে তাঁরা বিপদ আগে থেকেই আঁচ করতে পারেন৷
দেশের প্রথম ‘প্রাণী’ গঙ্গা নদী, জানাল আদালত
‘নাম শাবানা’ ছবি নিয়েও এদিন নিজের মনোভাব ব্যক্ত করেন আক্কি৷ ‘বেবি’ থেকে শাবানার চরিত্রকে বেছে নেওয়ার একটাই কারণ৷ শাবানা এমন এক চরিত্র যাকে গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতদিন ভারতীয় সিনেমায় শুধু গোয়েন্দা কিংবা চরদের কীর্তিকলাপ দেখানো হয়েছে৷ কিন্তু এই প্রথম এক সাধারণ মানুষের চর হয়ে ওঠার কাহিনির সাক্ষী থাকবেন দর্শকরা, এমনটাই দাবি অক্ষয়ের৷
ফাঁস রণবীর-মাহিরার ভিডিও, তোলপাড় নেটদুনিয়া
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন