রিন্টু ব্রহ্ম, কালনা: থাইল্যান্ডের ফল চাষ করেই বিপুল লাভ পাচ্ছেন বাংলার কৃষকরা৷ ক্যানসার প্রতিরোধক ‘ড্রাগন ফ্রুট’ ব্যাপক হারে চাষ হচ্ছে কালনার মাটিতেই। দেড়বছর আগেই পরীক্ষামূলকভাবে এই চাষ শুরু করেছিল উদ্যানপালন দপ্তর৷ সামান্য পরিশ্রমে মিলেছে সাফল্য। শুরু হয়েছে ফলনও। অতিরিক্ত অর্থলাভ হওয়ায় খুশির হাওয়া কৃষকমহলে৷
[গমের পরিবর্তে মুসুর-সরিষা চাষই নয়া দিশা কৃষকদের]
‘ড্রাগন ফ্রুট’ মূলত থাইল্যান্ডের ফল। মধ্য আমেরিকার মাটিতেই বেশি জন্মায় এই ফল। থাইল্যান্ডের বাণিজ্যিক আয়ের অধিকাংশই নির্ভর করে এই ফলের উপর৷ খেতে যথেষ্টই সুস্বাদু৷ ভিটামিন সি ও নানা উপকারি উপাদান থাকায় এই ফলের স্বাস্থ্যগুণও যথেষ্ট৷ চিকিৎসকদের মতে, ক্যানসারও প্রতিরোধ করতে পারে ড্রাগন ফ্রুট৷ বাজারে এই ফলের চাহিদাও প্রচুর।

[অত্যাধুনিক পদ্ধতিতে ফুলকপি চাষ করে নজির গড়ল মুর্শিদাবাদ]
উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কম খরচে অতিরিক্ত লাভের জন্য ড্রাগন ফ্রুটের কোনও বিকল্প নেই৷ তবে ভারতবর্ষে এই ফলের চাষ বিশেষ হয় না। মূলত বাইরে থেকেই আমদানি করা হয়৷ ফলে অনেক সময়ই জোগান দেওয়া সম্ভব হয় না৷ তাই কালনা উদ্যান পালন দপ্তরের উদ্যোগেই এই ক্যাকটাস জাতীয় ফসল চাষ শুরু হয়৷ কালনার দু’নম্বর ব্লকের পনেরোজন কৃষককে বিনামূল্যে চারা দেওয়া হয়েছিল৷ ড্রাগন ফ্রুট চাষের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্যও করা হয় কৃষকদের৷ বছরদেড়েক আগে শুরু হয় চাষ৷ মাসখানেক আগে গাছে গাছে দেখা দেয় ফল৷
[থাইল্যান্ডের অর্কিড ফুটিয়েও হতে পারে লক্ষ্মীলাভ, জেনে নিন চাষের পদ্ধতি]
কালনার পূর্ব সাতগাছিয়ার সতপটি মাঠের পাড়ার বাসিন্দা রহমতউল্লা শেখও ড্রাগন ফ্রুট চাষ করেন৷ তিনি বলেন,‘‘প্রথমবার ড্রাগন ফ্রুট চাষ করতে গিয়ে ভয় লেগেছিল৷ আদৌ লাভ হবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম৷ গাছ বসানোর বছরখানেকের মধ্যেই গোলাপি এবং সাদা রঙের ফলে ভরে যায় গাছ৷ তা দেখে আশঙ্কা অনেকটাই কমে যায়৷’’ ৩০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হয় ড্রাগন ফ্রুট৷ কলকাতার মতো বর্ধমানের বাজারেও এই ফলের যথেষ্ট চাহিদা রয়েছে৷ তাই কলকাতায় আমদানি করেও যেমন অর্থের মুখ দেখছেন কৃষকরা৷ তেমনই বর্ধমানের ব্যবসায়ীদের কাছেও ড্রাগন ফ্রুট বিক্রি করতে পারছেন তাঁরা৷ বিপুল অর্থলাভ হওয়ায় যথেষ্ট খুশি হয়েছেন কালনার কৃষকরা৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার