Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Kolaghat

ফুলচাষিদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ, কোলাঘাটে বাহারি ফুলের মেলার আয়োজন

দেশীয় ফুল তো রয়েছে। সঙ্গে আরও ১৭টি দেশের জনপ্রিয় ফুলের পসরায় সাজল মেলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৫, ০০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৫, ০০:১৮

options
link
ফুলচাষিদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ, কোলাঘাটে বাহারি ফুলের মেলার আয়োজন zoom
Advertisement

সৈকত মাইতি, তমলুক: প্রকৃতিপ্রেমী ও ফুলচাষিদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ। কোলাঘাটে রূপনারায়ণের পাড়ে বসেছে বাহারি ফুলের মেলা। দেশীয় ফুল তো রয়েছে। সঙ্গে আরও ১৭টি দেশের জনপ্রিয় ফুলের পসরায় সাজল মেলা। 

প্রায় সহস্রাধিক ফুলের টবে পাঁপড়ি মেলেছে ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ, ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা। আর সেখানেই যেন বাড়তি কদরে নজর কেড়েছে তুরস্ক ও আফগানিস্তানের টিউলিপ, ইটালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চিনের জাতীয় ফুল পিওনি, দক্ষিণ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস-সহ সতেরোটি দেশের জাতীয় ফুলের প্রদর্শনী। শীতের বাহারি ফুল দেখতে বহু প্রকৃতিপ্রেমী ভিড় করেন। এই ফুলের মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

তবে দিল্লি, হায়দারাবাদ থেকে সংগৃহীত বিরল ফুলগুলি প্রদর্শিত হবে ৩ জানুয়ারি পর্যন্ত।  বুধবার এই ফুল মেলার উদ্বোধন করেন পুষ্প বিশেষজ্ঞ গোষ্টবিহারি বেরা। সেখানেই আয়োজক সংস্থার পক্ষ থেকে স্বপন মাজি, মন্টু আলি, শুভেন্দু ভৌমিক-সহ দশজন প্রবীণ ফুলচাষিকে সংবর্ধনা দেওয়া হয়।  ফুলচাষ এবং ফুল পরিচর্চা নিয়ে আলোচনা সভার আয়োজনও করা হয়। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ দাস জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরি হচ্ছে। প্রসঙ্গত, ফুল চাষিদের উৎসাহিত এবং সম্মান জানাতেই ৯ বছর আগে এই মেলার সূচনা।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.