রাজা দাস, বালুরঘাট: বাংলাদেশে রপ্তানি শুরু কাঁচালঙ্কা। দাম উঠতে শুরু করায় খুশি জেলার লঙ্কা চাষিরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে ব্যাপক হারে হয় লঙ্কার চাষ। ওই ব্লকের ফুলবাড়ি এলাকায় রয়েছে পাইকারি লঙ্কার বাজার। জেলা তো বটেই, ভিন জেলা থেকে পাইকাররা এসে লঙ্কা কিনে নিয়ে যায়। তবে অধিক হারে উৎপাদিত লঙ্কা সেই বাজারে এনেও মিলছিল না দাম। পাইকাররা লঙ্কার দাম রাখে প্রতি কিলো ২০ থেকে ২৫ টাকা। ফলে উৎপাদন খরচটুকু উঠছিল না চাষিদের। দাম না পেয়ে আগে নিজেদের উৎপাদিত লঙ্কা রামপুর-ফুলবাড়ি ৫১২ নম্বর জাতীয় সড়কে ফেলে প্রতিবাদ আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল চাষিরা।

এদিকে, এবার বাজারে উঠতে শুরু করেছে তপনের কাঁচালঙ্কা। আবার এই মুহূর্তে বাংলাদেশে লঙ্কার ঘাটতি দেখা দিয়েছে। সেই কারণে ভারত থেকে তারা লঙ্কা আমদানি করতে চেয়েছিল। এরপরেই কেন্দ্রের ছাড়পত্র মিলেছে। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে লঙ্কা রপ্তানি শুরু হয়েছে ভারত থেকে। প্রতিদিন ২০০ মেট্রিক টন লঙ্কা যাচ্ছে বাংলাদেশে। এতেই একটু একটু করে দাম উঠছে। খুশি জেলার লঙ্কা চাষিরা।
[আরও পড়ুন: ‘পঞ্চায়েত’ তারকাদের উপার্জন ফাঁস! ‘সচিবজি’, ‘প্রধানজি’দের আয় জানলে চমকে যাবেন]
লঙ্কা চাষি আব্দুল মিঞা বলেন, “এবার ভাল দাম উঠতে শুরু করেছে। প্রতি কিলো লঙ্কার দাম ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত উঠছে। এভাবে বিক্রির বাজার থাকলে আমরা আরও উৎসাহ পাব এই চাষে।” হিলি এক্সপোর্টাস এন্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র রাজেশকুমার আগরওয়ালা বলেন, “বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রতিদিন লঙ্কা যাচ্ছে। এতে চাষি এবং ব্যবসায়ী উভয় লাভবান হবে।”
[আরও পড়ুন: নিজের ‘এক্সিট পোল’ প্রকাশ দেবাংশুর, বিজেপিকে কটি আসন দিলেন ঘাসফুলের তরুণ প্রার্থী?]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট