সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহজ এক জওয়ান ৷ খতম দুই জঙ্গি ৷ আরও একটি গুলির লড়াইয়ের খবর মিলেছে জম্মু-কাশ্মীরের বারামুল্লার সোপোরে৷
শুক্রবার সকালে মাঞ্জপোরার নহিদখাই গ্রামে সেনা জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করে৷ এরপরই জঙ্গিদের খোঁজ মিলতে শুরু হয় গুলির লড়াই৷ সেনা সূত্রের খবর সোপোরে তুজার গ্রামে গুলির লড়াই চলার সময় ভারতীয় সেনার কাছে আত্মসমর্পন করে এক জঙ্গি৷ নাম আবদুল মাজিদ৷ জানা গিয়েছে, আবদুল সবেমাত্র জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়েছে৷ বারমুল্লার সোপোরে গুলির লড়াই শুরু হয় বৃহস্পতিবার রাতে৷ হঠাৎই এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর মেলে৷ সঙ্গে সঙ্গেই ওই এলাকায় পৌঁছয় সেনাবাহিনী৷ শুরু হয় গুলির লড়াই৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১