সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেবেছিলেন গোপনেই কাজটা সেরে ফেলবেন, তবে শেষ রক্ষা হল না৷ ৫০০, ১০০০ হাজারের নোটের প্রায় ১ কোটি টাকা বদলাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই রিয়েল এস্টেট এজেন্ট৷ তাদের কাছ থেকে ১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে নবি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ৷
নোট বদলালে মিলবে ৩০ শতাংশ কমিশন৷ এই শর্তেই ধৃত ওই দুই এজেন্ট পুরনো ৫০০, ১০০০ নোটগুলি ২০০০ টাকার নোটে বদলাতে এসেছিল বলে পুলিশ জানিয়েছে৷ শনিবার রাতে নবি মুম্বইয়ের ভাসির-২৮ নম্বর সেক্টরে গাড়িতে করে আসা পুরনো নোট নতুন নোটে বদলাতে দেখে রাস্তাতেই গাড়িটি আটকায় পুলিশ৷ তখন ৪ জনকে আটক করে পুলিশ৷ তাদের মধ্যে ছিল প্রসাদ পাটিল, হরিশচন্দ্র শিণ্ডে, প্রমোদ পাদালে ও অবিনাশ জৈন৷ এরপরেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে মেলে ১ কোটি টাকা৷ যার সবকটাই পুরনো নোট৷ পুলিশ জানতে পারে, প্রমোদ পাদালে ও অবিনাশ জৈন নামে ওই দুই ব্যক্তিই রিয়েল এস্টেট এজেন্ট৷ তারাই প্রসাদ ও হরিশচন্দ্রকে কমিশনের বদলে নোট বদলের প্রতিশ্রুতি দেয়৷ তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ এত টাকা কোথা থেকে এল তার তদন্তের জন্য আয়কর দফতরকেও জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট