সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তাঘাটে খানাখন্দ প্রায়শই দেখা যায়। তাতে দুর্ঘটনাও ঘটে অনেক। তা বলে ব্যস্ত রাস্তায় দশ ফুট গভীর গর্ত! দেখলে মনে হবে, অতিকায় কোনও বস্তু রাস্তা ফুঁড়ে মাটির ভিতরে প্রবেশ করেছে। যে কেউ দেখলে ভাবতে বসবেন এই রকম গর্ত কীভাবে হল? পশ্চিম দিল্লির এক রাস্তার একাংশ জুড়ে তৈরি হয়েছে এইরকমই বৃহৎ গর্ত। যা দেখে আঁতকে উঠছেন প্রায় সকলেই।
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) জনকপুরী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সময়মতো জায়গাটি ঘিরে দেওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তাই হতাহতের কোনও খবর নেই। তবে বুধবার সকালে তার জেরে যানজট তৈরি হয়। প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: পাহাড় থেকে গড়িয়ে আসা পাথর পিষে দিল গাড়ি, মৃত ২, ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেনরা]
তবে কী কারণে রাস্তায় এত বড় গর্ত হল, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে হালকা বৃষ্টি হচ্ছে দিল্লিতে। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ০.২ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। কারণ যাই হোক দশ ফুটের এই গর্তই এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।
#WATCH | A large portion of road caved in Delhi’s Janakpuri area this morning. No injuries were reported. pic.twitter.com/otjQitTJix
— ANI (@ANI) July 5, 2023
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্বস্তিতে তিস্তা শীতলবাদ, রক্ষাকবচের মেয়াদ বাড়াল শীর্ষ আদালত]
সর্বশেষ খবর
-
‘বহুদিন সম্পর্ক থাকলে ধর্ষণ নয়’, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রায় হাই কোর্টের
-
পাণ্ডবেশ্বরে ধৃত তৃণমূল যুবনেতাকে ডিম ‘হামলা’, দক্ষিণ দমদমে গ্রেপ্তার ব্রাত্য ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলর
-
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া! সুখবর দিলেন অভিনেত্রী নিজেই
-
দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন অভিষেক, কী বললেন?
-
সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি, আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ককে