Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Maharashtra

ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, হোটেলে ঢুকে পড়ল ট্রাক! অন্তত ১০ জনের মৃত্যু

কয়েকদিন আগেই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে মহারাষ্ট্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৩, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৩, ১৪:৫৮

options
link
ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, হোটেলে ঢুকে পড়ল ট্রাক! অন্তত ১০ জনের মৃত্যু zoom
ছবি: প্রতীকী
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের (Maharashtra) ধুলে জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ধারের এক হোটেলে ঢুকে পড়ে একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত কুড়িরও বেশি।

মঙ্গলবার এগারোটা নাগাদ মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রেক ফেল করায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে থাকা চারটি গাড়িকে ধাক্কা মারে। এরপর সেটি হাইওয়ের পাশের এক হোটেলে ঢুকে পড়ে এবং উলটে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত ২০ জনের বেশি। নিহতদের মধ্যে কয়েকজন হোটেল সংলগ্ন বাসস্টপেও দাঁড়িয়েছিলেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত! অমিত শাহর নয়া পদক্ষেপে জল্পনা]

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের সকলকে উদ্ধার করে শিরপুর ও ধুলের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল মহারাষ্ট্র। নাগপুর থেকে পুনে যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মারায় আগুন ধরে যায় একটি বাসে। দুর্ঘটনাটি ঘটেছিল সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। বাসে ৩৩ জন যাত্রী ছিলেন। যার মধ্যে মৃত্যু হয় পঁচিশ জনের। বাকিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র।

[আরও পড়ুন: ‘ভূতুড়ে কর্মী’ এড়াতে রেলে এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.