সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই পরিবারের দশজন সদস্যের গলা কেটে আত্মঘাতী হল এক যুবক৷ ঘটনা উত্তরপ্রদেশের অামেঠির। পুলিশ সুত্রে খবর, ৪৫ বছরের জামালউদ্দিন মঙ্গলবার রাতে পরিবারের ১২ জনকে কীটনাশক খাইয়ে অচৈতন্য করে ১০ জনের গলায় ধারালো অস্ত্রের কোপ বসায় এবং তারপর নিজে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয়৷ আক্রান্তদের মধ্যে দুজন এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷
জামালউদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিল বলে দাবি প্রতিবেশীদের৷ অামেঠির পুলিশ সুপার সন্তোষ কুমার সিংহ বলেন, জামালউদ্দিন-সহ আক্রান্তদের দশজন ঘটনাস্থলে মারা যান৷ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা