সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের এখনই ১০০০ টাকার নোট আনার কোনও পরিকল্পনা নেই৷ আপাতত নতুন ২০০০ হাজার, ৫০০ টাকার নোট ও ১০০ টাকা দিয়ে কাজ চালাতে হবে ভারতবাসীকে৷ জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷
তবে এটিএম সমস্যার সমাধানের জন্য আজই কাজ শুরু করে দিচ্ছে সরকার, জানালেন জেটলি৷ এদিন তিনি বলেন, এটিএম সমস্যার সমাধানে যথাসাধ্য চেষ্টা করছে সরকার৷ আজই নতুন নোটের উপযুক্ত করে দেশের ২২,৫০০টি এটিএম বদলানোর কাজ শুরু হবে৷ যা দেশের মোট এটিএম সংখ্যার ১০ শতাংশ৷
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সারা দেশে অন্তত দুই লক্ষ এটিএম রয়েছে৷ যেগুলি ১০০ টাকা ও নতুন ৫০০, ২০০০ টাকার নোটের উপযুক্ত করে সাজিয়ে তোলা হচ্ছে৷ আজই এই কাজ শুরু করে দিচ্ছে সরকার৷ তবে, ২০০০ টাকা বাজারে আসতে শুরু করলেও খুব শিগগিরিই ১০০০ টাকা চালু করার সরকারের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দেন অর্থমন্ত্রী৷
এদিন ব্যাঙ্কে নোট বদলের সর্বোচ্চ সীমা ৪৫০০ টাকা থেকে ২০০০ টাকা করে দেওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন অরুণ জেটলি৷ তিনি বলেন, বেশি পরিমানে টাকা অদল-বদলের সুযোগ নিয়ে যাতে কালো টাকার কারবারীরা নিজেদের টাকা বৈধ না করিয়ে নিতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা
-
বহু জায়গায় দরবারেও মেলেনি! নিজের টাকায় পড়ুয়াদের জন্য পাকা রাস্তা নির্মাণ প্রধান শিক্ষকের
-
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ায় মারাত্মক ট্রোলড! বিতর্কের ঝড়ে কী জবাব অপরাজিতার?
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা