সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেন ধরার জন্য স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও আর একঘেয়ে লাগবে না৷ বরং মনে হতে পারে, আরও কিছুক্ষণ যদি বসে থাকা যায়, তাহলে মন্দ হয় না৷ কারণ এবার দেশের মোট ১০০টি রেল স্টেশনে মিলবে ওয়াই-ফাই পরিষেবা৷ চলতি বছর ডিসেম্বর থেকেই স্টেশনে ওয়াই-ফাইতেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন যাত্রীরা৷ শুক্রবার এ কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷
নয়াদিল্লিতে এক সম্মেলনে রেলমন্ত্রী বলেন, “গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে স্টেশনে হাইস্পিড ওয়াই-ফাই ব্রডব্যান্ড পরিষেবা আনতে চলেছে রেলটেল৷ ইতিমধ্যেই ৫০টি স্টেশনে এই পরিষেবা চালু করে দেওয়া হয়েছে৷ এবার প্রতিশ্রুতি মতো ডিসেম্বর থেকে ১০০টি স্টেশনেই মিলবে ওয়াই-ফাই৷ এর পাশাপাশি রেলটেল-এর প্যান ইন্ডিয়া অপটিক ফাইবার নেটওয়ার্ক দেশের চার হাজারেরও বেশি স্টেশনে পরিষেবা দেবে৷”
ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার লক্ষ্যে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন একই কথা বললেন রেলমন্ত্রীও৷ রেলস্টেশনের মতো দেশের গ্রামাঞ্চলকেও ডিজিটাল করে তোলার প্রয়োজনীয়তা কথা বলেন প্রভু৷ তাঁর মতে, কীভাবে গ্রামে ইন্টারনেট ব্যবস্থা ছড়িয়ে দেওয়া যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া উচিত৷ তবেই কর্ম ও শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নতি সম্ভব৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১