সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এবার উঠল কেরলের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ হলে জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে না দাঁড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল ১১ জন দর্শককে৷ ধৃতদের মধ্যে দুই মহিলাও রয়েছেন৷
সোমবার প্রথমে এক মহিলা-সহ ছয় জন দর্শককে নিশাগন্ধী অডিটোরিয়াম থেকে গ্রেফতার করা হয়৷ সেই সময় ‘ক্ল্যাশ’ নামে একটি আরবিক ছবি দেখানোর কথা ছিল৷ অন্য পাঁচ জনকে একই জায়গা থেকে গ্রেফতার করা হয় রাত সাড়ে আটটা নাগাদ৷ সেই সময় ‘ডেথ অফ সারাজেভো’ নামে একটি ছবি চলছিল৷
প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় কোন জনপ্রতিনিধির দ্বারা জারি করা নির্দেশ অমান্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ পরে অবশ্য ব্যক্তিগত জামিনে সকলেই মুক্তি পেয়ে যান৷ তবে ধৃতদের দাবি ছিল, তাঁরা নিজেদের কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন৷
সর্বশেষ খবর
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৭৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি