Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Black Fungus

দেশে আরও বাড়ল ব্ল্যাক ফাঙ্গাসে চিকিৎসাধীন রোগী, সবচেয়ে বেশি সংক্রমণ গুজরাটে

দেখে নিন, কোন রাজ্যে কতজন ব্ল্যাক ফাঙ্গাসে চিকিৎসাধীন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২১, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২১, ১৫:৫৩

options
link
দেশে আরও বাড়ল ব্ল্যাক ফাঙ্গাসে চিকিৎসাধীন রোগী, সবচেয়ে বেশি সংক্রমণ গুজরাটে zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে করোনায় (CoronaVirus) রক্ষে নেই, দোসর ব্ল্যাক ফাঙ্গাস। করোনা কালে ভয়াবহ এই রোগ এবার বাস্তবিকই মহামারীর আকার নিচ্ছে। দেশজুড়ে এই রোগে আক্রান্ত হচ্ছেন বহু কোভিডজয়ী। হু হু করে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে, দেশে এখনও পর্যন্ত মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ হাজার ৭১৭ জন। মাত্র কয়েকদিনে সংক্রমণের এই গতি ভাবিয়ে তুলছে স্বাস্থ্যমন্ত্রককে (Ministry of Health)।

পরিসংখ্যান অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস বা কৃষ্ণ ছত্রাক (Black Fungus) সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্য গুজরাটে। সেখানে এই ভাইরাসের কবলে পড়েছেন ২ হাজার ৮৫৯ জন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ২ হাজার ৭৭০ জন। অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জন এবং মধ্যপ্রদেশে ৭৫২ জন এই মারণ ছত্রাকের কবলে পড়ে চিকিৎসারত। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, যে রাজ্যে রোগীর সংখ্যা বেশি, সেই সেই রাজ্যে বেশি করে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেই যুক্তি অনুযায়ী, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওষুধও সরবরাহ করা হয়েছে গুজরাটে। সেই রাজ্যে গিয়েছে ওষুধের ৭ হাজার ২১০টি ডোজ। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে দেওয়া হয়েছে ৬ হাজার ৯৮০টি ডোজ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ AMPHOTERICIN B’র উৎপাদন বাড়ানো হচ্ছে। এবং আগামী দিনে রাজ্যগুলি প্রয়োজন মতো ওষুধ পাবে।

[আরও পড়ুন: অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রামদেবের বিরুদ্ধে দায়ের ১ হাজার কোটির মানহানির মামলা]

প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার নির্দেশ গিয়েছে কেন্দ্রের তরফে। রাজস্থান, তেলেঙ্গানা, গুজরাট, মধ্যপ্রদেশের পথ ধরে বাংলাতেও এই রোগকে মহামারী ঘোষণা করা হয়েছে। যদিও, কেন্দ্রের হিসেব অনুযায়ী এই মুহূর্তে বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসের সক্রিয় কোনও রোগী নেই। তাই বাংলাকে আলাদা করে এই রোগের বিরুদ্ধে কার্যকরী AMPHOTERICIN B’র ডোজও দেওয়া হচ্ছে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.