Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬

লাইনচ্যুত তিরুবনন্তপুরম-ম্যাঙ্গালোর এক্সপ্রেসের ১২টি কামরা

রেলের তরফে খোলা হয়েছে তিনটি হেল্পলাইন নম্বর...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৬, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৬, ১৬:০৬

options
link
লাইনচ্যুত তিরুবনন্তপুরম-ম্যাঙ্গালোর এক্সপ্রেসের ১২টি কামরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিরুবনন্তপুরম-ম্যাঙ্গালোর এক্সপ্রেসের যাত্রীরা৷ শনিবার গভীর রাতে কারুকুট্টি স্টেশনের কাছে ট্রেনটির বারোটি বগি লাইনচ্যুত হয়৷ রেল সূত্রে খবর, দুর্ঘটনায় হতাহতের খবর নেই৷ রেলের তরফে তিনটি হেল্পলাইন খোলা হয়েছে৷ হেল্পলাইন নম্বরগুলি হল- ৯৭৪৬ ৭৬৯৯ ৬০, ৯৭৪৬ ৭৬১০ ৭২, ০৪৭১-২৩২০১২৷

শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে৷ ১৬৩৪৭ এক্সপ্রেস ট্রেনটি তিরুবনন্তপুরম ছাড়ে রাত ৮টা ৪০ মিনিটে৷ রাত আড়াইটে নাগাদ এরনাকুলাম জেলায় আলুভা ও কারাকুট্টি স্টেশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়৷ দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে লোকাল ট্রেন ও বাসে চাপিয়ে কোচি বা ত্রিশূরে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ ঘটনার পর এর্নাকুলাম-ত্রিশূর রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়৷ দক্ষিণ রেল সূত্রে খবর, লাইন মেরামতির জন্য ৬-১০ ঘণ্টা সময় লাগবে৷ দুর্ঘটনার পর কেরলের বেশ কয়েকটি বড় বড় স্টেশনের মধ্যে লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়৷ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.