সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করল ১২ বছরের কিশোরী৷ চারজন দুষ্কৃতীর সঙ্গে রীতিমতো লড়াই করে সাহসিকতার পরিচয় দিলেন কিশোরী৷
রবিবার মধ্যরাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রেদেশের বরেলিতে৷ দুই সন্তানকে নিয়ে গ্রামের একটি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা৷ আচমকা চারজন দুষ্কৃতী এসে মহিলাকে তুলে কাছের একটি মাটির বাড়িতে নিয়ে যায়৷ তাঁকে ছুরি দিয়ে আঘাত করে তারা৷ মাকে বাঁচাতে সেখানে ছুটে যায় ১২ বছরের মেয়ে৷ চারজনের সঙ্গে লড়াই করা খুব একটা সহজ কাজ ছিল না৷ তবুও সহজে হার মানতে চায়নি কিশোরী৷ দুষ্কৃতীরা তাকে মারধর করে৷ এমনকী তাকে সেখান থেকে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে৷ দুষ্কৃতিদের চেয়ে শারীরিকভাবে দুর্বল হলেও বুদ্ধি খাটিয়েই মাকে রক্ষা করে সে৷ সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে৷ মাঝরাতে তার আর্তনাদ শুনে ছুটে আগে গ্রামের বাসিন্দারা৷ লোকজনের গলার আওয়াজ পেয়েই ভয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় চারজন৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চার ব্যক্তি সত্যপাল, দীজেন্দ্র, সুভাষ এবং জয়ন্ত ওই একই গ্রামের বাসিন্দা৷ কিশোরী এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতেই সোমবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লির পথে যানজট, বাতিল ২৬ উড়ান, বাড়ি থেকে কাজের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের!
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?