Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Crocodile

নদীতে হাত ধুতে যাওয়ায়ই কাল, বাগে পেয়ে কিশোরকে আছড়ে-গিলে খেল কুমির! ভাইরাল হাড়হিম ভিডিও

ঘণ্টা পাঁচেক তল্লাশির পর মৃত কিশোরের দেহাংশ উদ্ধার হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৫:৫৯

options
link
নদীতে হাত ধুতে যাওয়ায়ই কাল, বাগে পেয়ে কিশোরকে আছড়ে-গিলে খেল কুমির! ভাইরাল হাড়হিম ভিডিও zoom
প্রতীকী ছবি।

মাঠে ধান রোপণের পর নদীতে হাত-পা ধুতে গিয়েছিল ১২ বছরের কিশোর। বোঝার উপায় ছিল না যে জলে ঘাপটি মেরে রয়েছে বিশালাকার কুমির। চোখের নিমেষে কিশোরকে টেনে নিয়ে যায় প্রাণীটি। এরপর আছড়ে-কামড়ে হত্যা করে তাকে। মর্মান্তিক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে আঁতকে উঠছে নেটিজেনরা।

ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার। মৃত কিশোরের নাম সুনীল সিং। সে বাহরাইচের বাউন্ডি থানার টিকুরি গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে পরিবারের সঙ্গে ধানের চারা রোপণের কাজ করছিল সুনীল। কাজ শেষ করে ঘাঘরা নদীতে হাত-পা ধুতে গিয়েছিল সে। সেই সময় আচমকাই নদী থেকে একটি কুমির উঠে এসে কিশোরকে টেনে জলের মধ্যে নিয়ে যায়। আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কিশোরের কাকা এবং আরও কয়েকজন গ্রামবাসী। কিশোরকে উদ্ধার করতে কুমিরটিকে লক্ষ্য করে তাঁরা ইঁট-পাথর ছুড়তে শুরু করেন। যদিও এরপরেও শিকার ছাড়তে রাজি হয়নি ‘দানব’ প্রাণীটি। জলে টেনে নিয়ে যাওয়ার আগে কিশোরটিকে একাধিকবার আছাড় মারে সেটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, নদীতে ঘণ্টা পাঁচেক তল্লাশির পর সুনীলের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বাহরাইচ জেলার ঘাঘরা নদী এবং সংলগ্ন জলাভূমি এলাকায় কুমিরের উপদ্রব নতুন নয়। বিশেষ করে কাতারনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্যের আশপাশে অতীতেও একাধিক কুমির হামলার ঘটনা ঘটেছে। কখনও প্রাণহানি, আবার কখনও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আক্রান্তরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.