সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার জেরে আন্দামানে হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন অন্তত ১২০০ বাঙালি পর্যটক৷ আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন অন্যান্য রাজ্যের পর্যটক৷ ইতিমধ্যেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ তাঁদের উদ্ধার করতে দুটি বড় জাহাজও রওনা দিয়েছে আন্দামানের উদ্দেশ্যে৷ তবে এমন খারাপ আবহাওয়া বজায় থাকলে ঠিক কবে ওই পর্যটকদের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা সম্ভব হবে সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷
[কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি অর্থনীতির ক্ষতি করছে, দাবি রাজনের]
হাওয়া অফিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ ধীরে ধীরে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে৷ এবং কয়েকদিনের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে পারে মূল ভূখণ্ডে৷ এই নিম্নচাপের ফলে আকাশ মূলত মেঘলা থাকছে৷ আশঙ্কা, এই পরিবেশে বিমান চলাচল করলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে৷ কারণ, এই পরিবেশে বিমান চালকের দৃশ্যমানতার সমস্যা হবে৷ সেকারণেই ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আন্দামান ও মূল ভূখণ্ডের বিমান পরিষেবা৷ এদিন থেকে যেমন কোনও বিমান আন্দামানের উদ্দেশ্যে যাচ্ছে না, তেমনই ওদিক থেকেও কোনও বিমান মূল ভূখণ্ডে আসছে না৷
[কাশ্মীরে বড় সাফল্য সেনার, গুলির লড়াইয়ে নিকেশ ৩ জঙ্গি]
জানা গিয়েছে, গত দু’দিনে বাতিল হয়েছে বহু বিমান৷ শনিবার আবহাওয়ার একটু উন্নতি হয়েছে৷ তবে এদিন বিমান পরিষেবা শুরু হবে কিনা বা দুটি জাহাজ আদৌ যাত্রীদের নিয়ে রওনা দিতে পারবে কিনা, তা নিয়ে ধন্দে পর্যটকরা৷ হ্যাভলকে আটকে পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব৷
সর্বশেষ খবর
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, আদালতের ভর্ৎসনায় মামলা প্রত্যাহার অভিষেকের
-
বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধস, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল, মৃত ১০
-
‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ
-
আল নাসের থেকে জাতীয় দলে, রোনাল্ডোর পছন্দেই নতুন কোচ বাছল পর্তুগাল!