সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের মঙ্গল কামনায় বিশেষ ব্রত পালন করতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর৷ জানা গিয়েছে, আরাধনা নামে ওই জৈন কিশোরী পরিবারের সৌভাগ্য কামনায় ‘চতুর্মাস’ নামে একটি ব্রত পালন করছিলেন৷ ব্রত পালনের জন্য হায়দরাবাদের ওই কিশোরী একটানা ৬৮ দিন উপোস করে ছিলেন৷ একটানা দু’মাস কিছু না খাওয়ার কারণেই ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েন৷ শেষ পর্যন্ত উপবাসের জন্যই ওই কিশোরীর মৃত্যু হয়৷
জানা গিয়েছে, ওই কিশোরীর বাবা লক্ষ্মীচাঁদ সানসাদিয়া একজন গহনার ব্যবসায়ী৷ সম্প্রতি তাঁর ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছিল৷ এর পরই চেন্নাইয়ের এক জ্যোতিষীর পরামর্শে মেয়েকে দিয়ে ‘চতুর্মাস’ ব্রত পালন করাচ্ছিলেন লক্ষ্মীচাঁদ৷ জ্যোতিষী লক্ষ্মীচাঁদকে বলেন, মেয়েকে দিয়ে চারমাস উপোস করালে তিনি লাভের মুখ দেখবেন৷ শেষ পর্যন্ত ওই পরামর্শ মানতে গিয়েই মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেন লক্ষ্মীচাঁদ৷ চলতি মাসের তিন তারিখে আরাধনার ১০ সপ্তাহের উপোস শেষ হয়৷ এর পরই বাড়িতে ‘পারনা’ পালন করেন লক্ষ্মীচাঁদ৷ তেলেঙ্গানার এক মন্ত্রীও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এর পরই অসুস্থ বোধ করেন আরাধনা৷ সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ওই কিশোরীর মৃত্যু হয়৷
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি