সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোল্ড ড্রিংকে মাদক মিশিয়ে ধর্ষণ করা হল ১৩ বছরের কিশোরীকে৷ পশ্চিম দিল্লির উত্তম নগরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে কিশোরীকে ধর্ষণ করা হয়৷ এই ঘটনায় জড়িত রয়েছে একজন নাবালকও৷
জানা গিয়েছে, কিশোরীকে জন্মদিনে নিমন্ত্রণ করেছিল তার বন্ধু৷ আর নিমন্ত্রণ রক্ষা করতেই কিশোরী তার বন্ধুর বাড়িতে যায়৷ সেখানে কোল্ড ড্রিংক খেতে দেওয়া হয়েছিল তাকে৷ আর কোল্ড ড্রিংক খেয়েই জ্ঞান হারায় সে৷ জ্ঞান ফিরলে কিশোরী অনুভব করে গণধর্ষিত হয়েছে সে৷ পশ্চিম দিল্লির একটি হাসপাতালের সামনে তাকে ফেলে রেখে যায় ধর্ষকরা৷ এই ঘটনার পর কোনওমতে বাড়ি পৌঁছয় কিশোরী৷ পরিবারকে গোটা ঘটনাটি সম্পর্কে সে জানালে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তার পরিবার৷
অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ডি ধারায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ এই ঘটনায় ১৮ বছরের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ৷ অপর অভিযুক্তের বয়স ১৭ বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী