সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা দেশকে কড়া পাহাড়ায় রাখেন তাঁরা৷ যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন আপামর ভারতবাসী৷ এর জন্য চরম মূল্যও দিতে হয় ভারতীয় সেনার জওয়ানদের৷ খবরগুলো কিছুক্ষণের জন্য খবরের শিরোনামে আসে ঠিকই৷ কিন্তু তারপরে কেইবা মনে রাখেন শহিদ জওয়ানদের খবর৷ কেমন আছে তাঁদের পরিবার? আদৌও প্রাপ্য সুযোগ-সুবিধাগুলি পাচ্ছেন কী?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই দুই চাকায় সওয়ার হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ভারতীয় সেনার ১৪ জওয়ান, অফিসার৷ উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে তাঁদের এই বিশেষ সফর৷ ইউপির একটি জেলা কভার করে রাজস্থানের ১২টি জেলার প্রতিটি কোনায় ঘুরবেন তাঁরা৷ জানবেন শহিদ জওয়ানদের পরিবারের কাহিনী৷ শুনবেন তাঁদের অভাব-অভিযোগ৷ সাধ্যমতো করবেন সমস্যার সমাধান৷ সেপ্টেম্বর মাসের ৯ তারিখ মথুরায় এসে শেষ হবে ভারতীয় সেনার রেড ঈগল ডিভিশনের কম্যান্ডিং স্ট্রাইক ওয়ানের ১৪ সৈনিকের এই অভিযান৷
২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতীয় সেনার প্রায় ২৫৬ জন জওয়ান শহিদ হয়েছেন৷ এই উদ্যোগের মাধ্যমে প্রকৃতি অর্থে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো যাবে বলে মনে করেন কম্যান্ডিং স্ট্রাইক ওয়ানের লেফটেন্যান্ট জেনারেল শোকিন চৌহান৷ এছাড়াও এই সফরের মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও বেশি করে উদ্বুদ্ধ করা যাবে বলে মনে করেন তিনি৷
সর্বশেষ খবর
-
আকাশছোঁয়া খরচে রোষানলে জি৫, এবার বিনামূল্যে বিশ্বকাপ দেখাবে জিও, জানুন কীভাবে?
-
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ
-
এবারের ষষ্ঠীতে স্পেশাল মিষ্টিমুখ, জামাইকে খাওয়ান আমের পায়েস, রেসিপি জানেন?
-
‘বুঝেছেন ভুল সিঁড়িতে পা পড়েছে’, কোয়েলের পদত্যাগে মন্তব্য রুদ্রনীলের, উঠল ডিম প্রসঙ্গও!
-
টি-২০ অধিনায়ক হতেই মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত খসবে?