Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Varanasi

মাঝগঙ্গায় ইফতার পার্টি, চিকেন বিরিয়ানি খেয়ে নদীতে উচ্ছিষ্ট! ভিডিও ছড়াতেই বারাণসীতে গ্রেপ্তার ১৪

সনাতন ভাবাবেগে আঘাতে অভিযোগ আনে বিজেপির যুব মোর্চা। এর পরেই তৎপর হয় যোগীর পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৭:৩৭

options
link
মাঝগঙ্গায় ইফতার পার্টি, চিকেন বিরিয়ানি খেয়ে নদীতে উচ্ছিষ্ট! ভিডিও ছড়াতেই বারাণসীতে গ্রেপ্তার ১৪ zoom
একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
Advertisement

মাঝগঙ্গায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার অপরাধে বারণসীতে গ্রেপ্তার ১৫ জন! নৌকোয় বসে ইফতার পার্টি করছিলেন তাঁরা। অভিযোগ, বিরিয়ানি খাওয়ার পর নদীতে উচ্ছিষ্ট হাড়গোর ফেলা হয়। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপির যুব মোর্চা। তারা সনাতন ধর্মকে অপমান তথা ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনে। এর পরই তৎপর হয়েছে অভিযুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বারাণসীর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার নেতা রজত জয়সওয়াল। তিনি অভিযোগ করেন, গঙ্গায় নৌকোর মধ্যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। খাবার ছিল চিকেন বিরিয়ানি। রজত বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা গভীর ও অটল বিশ্বাসের প্রতীক। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্ত প্রতিদিন গঙ্গার জল ব্যবহার করে পূজা-অর্চনা ও প্রার্থনা জানাতে কাশীতে আসেন। সেই নদীর মাঝখানে নৌকায় বসে বিরিয়ানি খাওয়া এবং উচ্ছিষ্ট জলে ফেলা সম্পূর্ণ অনুচিত কাজ।” তিনি দাবি করেন, “হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই এক কাজ করা হয়েছে বলে মনে হচ্ছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার এই বিষয়ে বারাণসীর অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) বিজয় প্রতাপ সিং বলেন, সোমবার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একদল লোককে গঙ্গার উপর একটি নৌকায় ইফতার পার্টি করতে এবং বিরিয়ানি খেতে দেখা গিয়েছে। অভিযুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা, জনসমক্ষে ব্যাভিচারী কাজ, নদীর জল দূষিত করা ইত্যাদি অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.