সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : স্কুলবাসের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হল অন্তত ২৪ জন স্কুল পড়ুয়ার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটায়। বেশ কয়েকজন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ প্রাথমিকভাবে জানান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন স্কুলপড়ুয়ার। উদ্ধারকাজ চলছে। পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫, সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
More than 24 children dead. School was open against the order of district admin to close schools due to cold weather-UP DGP on Etah accident
Advertisement— ANI UP (@ANINewsUP) January 19, 2017
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ৫০ থেকে ৫৫ জন পড়ুয়াকে নিয়ে স্কুলবাসটি যাচ্ছিল। আলিগঞ্জের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় ১৫ পড়ুয়ার। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জখম হয়েছে প্রায় ৪০ জন। এদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
15 dead, a few seriously injured. Rescue operation underway:UP ADG Daljeet Choudhary on Etah bus accident. pic.twitter.com/3rEz4htwzX
— ANI UP (@ANINewsUP) January 19, 2017
সর্বশেষ খবর
-
৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব! কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর