সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে অসহিষ্ণুতার পারদ যখন ক্রমাগত চড়ছে, তখন ১৬ বছরের নাগমার অভিনব উদ্যোগ এই ঘটনাগুলির বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ৷ গণেশ চতুর্থী উপলক্ষে চিক্কাবল্লাপুরের নাগমা নিজের হাতে গড়ল গণেশের মূর্তি৷ শুধু তাই নয়, ইসলাম ধর্মাবলম্বী এই কিশোরী নিজের হাতে সেই মূর্তি পৌঁছে দিল শ্রী বাসবেশ্বর মন্দিরে৷ আর নাগমার এই উদ্যোগ হিন্দু-মুসলিম নির্বিশেষে জয় করল সকলের মন৷
দেশের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ ১৬ বছরের কিশোরীর৷ আর নাগমার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিক্কাবল্লাপুরের বাসিন্দারা৷ গণেশ চতুর্থী উপলক্ষে গ্রামবাসীরা একত্রিত হয়ে নাগমার গড়া মূর্তিতেই সিদ্ধিদাতার পুজো করেছেন৷ জাতিভেদ ভুলে গ্রামের সকলেই শামিল হয়েছেন এই মিলন উৎসবে৷ জানা গিয়েছে, চিক্কাবল্লাপুরের গ্রামে মোট ৮০০ লোকের বাস৷ তার মধ্যে ১০০ জন ইসলাম ধর্মাবলম্বী৷ কিন্তু ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও হিন্দু-মুসলিম প্রত্যেকেই গ্রামে যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেন এবং আনন্দ উৎসবে শামিল হন৷ আর তাঁরাও এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান দেশের সর্বত্র৷
গ্রামবাসীর পাশাপাশি নাগমার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিক্কাবল্লাপুরের বিধায়ক কে সুধাকর৷ তিনি জানিয়েছেন, কিশোরীর এই উদ্যোগে তিনি আপ্লুত এবং তিনি ব্যক্তিগতভাবে নাগমাকে শুভেচ্ছা জানাবেন৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের