জঙ্গলে টেনে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাটেহার জেলায়। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গ্রামেই একটি বিয়েবাড়িতে যোগ দিয়েছিল নির্যাতিতা। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন গ্রামেরই পাঁচ যুবক। কিছুক্ষণ পর বিয়েবাড়ির ভিড় থেকে কিছুটা দূরে সরে যায় কিশোরী। তখনই পাঁচ যুবক তাকে টেনে-হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। নির্যাতিতা যাতে চিৎকার করতে না পারে, সেই জন্য অভিযুক্তরা তার মুখও বেঁধে দেয়। জঙ্গলেই কিশোরীকে তাঁরা গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই পাঁচ যুবক নির্যাতিতাকে সেখানে ফেলে রেখেই চম্পট দেয়। গভীর রাতে কোনও মতে কিশোরী তার এক আত্মীয়ের বাড়ি পৌঁছয় এবং গোটা ঘটনাটি জানায়। তার অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:
এক পুলিশ আধিকারিক বলেন, “নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের খোঁজে আমরা চিরুনি তল্লাশি শুরু করেছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।” সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির