সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। ঘটনায় ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে ১০ জনই মহিলা এবং একজন আট মাসের শিশুও রয়েছে। আহত আরও অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে টায়ার ফেটে যাওয়ায় হাইওয়ের সামনে দাঁড়িয়েছিল দুর্ঘটনাগ্রস্ত ইনোভা গাড়িটি। ইনোভার যাত্রীদের সাহায্য করতেই তার পিছনে এসে দাঁড়ায় আরেকটি গাড়ি। ঠিক সেই সময় উল্টোদিক থেকে সাতারা থেকে মুম্বইগামী একটি বাস এসে গাড়ি দুটিকে ধাক্কা মারে এবং ১৫ ফুট নিচে নয়ানজুলিতে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। তারপর পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৫ জনের মৃত্যু হয়। বাকি ১২ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন।

সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১