সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টিতে জেরবার অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা৷ বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৷ বৃষ্টি থামার এখনই কোনও লক্ষ্ণণ নেই, বরং আগামী ৫ দিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন৷
টানা বৃষ্টিতে প্রায় গোটা অন্ধ্রপ্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ গত চারদিন ধরে জলমগ্ন হায়দরাবাদ সংলগ্ন নিজাপেট এলাকার ২০০টি আবাসন৷ সেখানকার বেশিরভাগ বাসিন্দাই আইটি সংস্থার কর্মী৷ রাজ্য সরকারের পক্ষ থেকে আইটি কোম্পানিগুলিকে সুপারিশ করা হয়েছে, কর্মীদের ঘর থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য৷ স্কুলগুলিতে আগেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে৷
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন৷ বিভিন্ন জেলায় কন্ট্রোলরুম তৈরি করার কথাও বলেছেন৷ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে সেনাও৷ নিচু এলাকা থেকে বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে৷ দুর্গতদের খাবার, দুধ ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে৷ তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকেও দুটি চপার তৈরি রাখা হয়েছে আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য৷
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়