Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Mizoram

বিচারকের সামনেই জেল থেকে পালাল ১৭ বন্দি! মিজোরামে চাঞ্চল্য

আদালতের ভুয়ো নথি ও জামিন মঞ্জুরের জাল আদেশ ব্যবহার করে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত ১৭ জন বন্দি অনায়াসে জেল থেকে ছাড়া পেয়ে যায়। তাদের মধ্যে অধিকাংশ কারাবন্দি ও বিচারাধীন আসামি। তারা পকসো এবং এনডিপিএস মামলায় দোষী সাব্যস্ত ছিল।

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:৪৩

link
নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৬:৪৩

options
link
বিচারকের সামনেই জেল থেকে পালাল ১৭ বন্দি! মিজোরামে চাঞ্চল্য zoom
প্রতীকী ছবি।
Advertisement

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের (Mizoram) জেল থেকে ভুয়ো নথি দেখিয়ে পালাল ১৭ জন বন্দি।ঘটনাটি প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে খোদ আদালতের বিচারকের। আদালতের ভুয়ো নথি ও জামিন মঞ্জুরের জাল আদেশ ব্যবহার করে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত ১৭ জন বন্দি অনায়াসে জেল থেকে ছাড়া পেয়ে যায়। তাদের মধ্যে অধিকাংশ কারাবন্দি ও বিচারাধীন আসামি। তারা পকসো এবং এনডিপিএস মামলায় দোষী সাব্যস্ত ছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মিজোরামের লুংলেই জেলা কারাগারে।

গত ২৭ এপ্রিল বিষয়টি নজরে আসতেই লুংলেই জেলা ও দায়রা আদালতের বিচারক লুংলেই থানায় একটি এফআইআর দায়ের করেন। বিচারক আর দোহামির থানায় মামলা দায়ের করার পর লুংলেই থানার পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জাল নথি দিয়ে জেল থেকে মুক্তি পাওয়া ১১ জন বন্দিকে খুঁজে বের করে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকি বন্দিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এই ঘটনার সঙ্গে যুক্ত লুংলেই জেলের এক অ্যাম্বুল্যান্স চালক-সহ দু’জন মাস্টারমাইন্ডকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মিজোরাম পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেক আসামিদের কাছ থেকে হাজার হাজার টাকা ঘুস নিয়েছিলেন। পরিবর্তে তাদের জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.