সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত প্রায় দশটা৷ ফাঁকা দিল্লির রাস্তা৷ ১৭ বছরের কিশোরির পিছু নিয়েছে দুই মাঝবয়সী লোক৷ মেয়েটা বুঝতে পারছে লোকগুলোর উদ্দেশ্য মোটেও ভাল না৷ আচমকা লোক দু’টো খপ করে ধরে ফেলল মেয়েটার হাত!
এমন সময় যে কেউ হলেই চিৎকার করে উঠত ভয়ে৷ কিন্তু, দিল্লির খ্যাতি খান্ডেলওয়ালের বন্ধুটি তা করেনি৷ বরং মাথা খাটিয়ে বের করে এক অভিনব উপস্থিত বুদ্ধি৷ এমন ব্যবহার করতে লাগে যেন ভূতে ধরেছে তাকে৷ দুষ্কৃতীদের বিশ্বাস অর্জনের জন্য অসম্ভব জোরে খিমছে ধরে এক দুষ্কৃতীর হাত, যাতে রক্ত বেরিয়ে আসে৷
তারপর সেই রক্ত নিজের মুখে মেখে অস্বাভাবিক ভাবে দুজনের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে৷ মানুষ ভেবে জোর খাটানো দুষ্কৃতীদের তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়৷ পড়িমরি করে ছুটে পালায় ঘটনাস্থল থেকে৷
বন্ধুর হয়ে পুরো ঘটনাটি ফেসবুকে লিখে জানিয়েছে খ্যাতি৷ ১৭ বছরের নিজের নাম জানাতে ইচ্ছুক নয় বলে নাম দেওয়া যায়নি তার৷ তবে, বন্ধুর উপস্থিত বুদ্ধিতে গর্বিত সে৷
তবে, এই ঘটনায় আবার দিল্লিতে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ বিপদের সময় ক’জনেরই বা ভূতের অভিনয় করার বুদ্ধি বা সাহস থাকে?
সর্বশেষ খবর
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ