সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্সেডিজের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত ১৭ বছরের কিশোরী। অভিযুক্ত বন্ধু পলাতক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির নজফগড় এলাকায়।
মৃত কিশোরীর মা পুলিশকে জানান, দুই বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে গিয়েছিল ওই কিশোরী। তারপর শপিংও করার কথা ছিল। সন্ধে সাড়ে সাতটা নাগাদ মাকে ফোন করে সে জানায় তাদের আসতে একটু দেরি হবে। সেই মতো অপেক্ষা করছিলেন তিনি। বাড়ির সামনে যখন গাড়ি এসে দাঁড়ায়, এক বন্ধু গাড়ির বাইরে বেরিয়ে আসে। কিশোরী ও অন্য এক বন্ধু গাড়ির ভিতরেই ছিল। আচমকা গুলির শব্দ শুনতে পান কিশোরীর মা। দৌড়ে বাইরে এসে তিনি দেখতে পান, মেয়ের রক্তাক্ত দেহ গাড়ির মধ্যে পড়ে রয়েছে। গাড়ির ভিতরে থাকা বন্ধুটি পালিয়ে গিয়েছে। ঘটনাস্থলে থাকা বন্ধুর সাহায্যে মেয়েকে হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত কিশোরীর পরিবারের পক্ষ থেকে খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে খুনের অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। পলাতক বন্ধুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের