সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) একটি পারিবারিক আনন্দ অনুষ্ঠানে নাচতে নাচতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণীর। ওই অনুষ্টানে নর্তকী হিসেবে আমন্ত্রিত ছিলেন তরুণী। অভিযোগ, দর্শকদের মধ্যে অনেকে নাচতে নাচতে গুলি ছুঁড়ছিলেন। আচমকা একটি গুলি গিয়ে লাগে তরুণীর শরীরে। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ বছরের মৃত তরুণীর নাম চাঁদনী কুমার। নাচের জন্য নরেন্দ্র ওরফে মুন্না মাহাতোর বাড়িতে তিলক উৎসবে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে বেশ কয়েকজন আমন্ত্রিত নাচতে নাচতে বন্দুক ছুঁড়ছিলেন। একটি গুলি এসে লাগে চাঁদনীর শরীরে। রক্তাক্ত তরুণী মুহূর্তে মঞ্চে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তাঁর।
[আরও পড়ুন: সাগরে ব্রহ্মতেজ! নৌসেনার যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মসের সফল উৎক্ষপণ, আরও শক্তিশালী ভারত]
এমন ঘটনায় হুলুস্থুল পড়ে যায় বিয়ে বাড়িতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কয়েক রাউন্ড গুলি চলেছে অনুষ্ঠানে। তার একটি বুলেট বিঁধে যায় তরুণীর শরীরে। ঘটনায় অভিযুক্ত আশিস ওরফে পিন্টু নামের এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক সে। তাঁর সন্ধানে তল্লিশা শুরু হয়েছে।
[আরও পড়ুন: কর্ণাটকে ভোট মিটতেই একলাফে অনেকটা বাড়ল বিদ্যুৎ শুল্ক! মাথায় হাত মধ্যবিত্তের]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের