সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৯। কিন্তু তাতে কী? এই বয়সেই গিনেস বুকে নাম তুললেন প্রেরণা শর্মা। মথুরার ১৯ বছরের এই তরুণীকে নিয়েই এখন উৎসবে মেতেছেন স্থানীয়রা। কিন্তু ঠিক কোন কারণে গিনেস বুকে জায়গা করে নিলেন প্রেরণা? জানা গিয়েছে, নিজের আশ্চর্য স্মৃতিশক্তির উপর ভর করেই নাকি এই কাজে সফল হয়েছেন তিনি।
মথুরার প্রেরণা মাত্র ৮ মিনিট ৩৩ সেকেন্ডে ৫০০ টা নম্বর মুখস্থ করে নিয়েছেন। আর সেই বিষয়টি সকলের সামনে প্রমাণ করে দিয়েই পাকাপাকিভাবে গড়েছেন বিশ্বরেকর্ড।
কিন্তু এমন স্মৃতিশক্তির রহস্য কী? ছোট থেকেই ‘মেমরি গেম’ চর্চা করতেন মথুরার এই তরুণী। প্রখর স্মৃতিশক্তির জন্য আগেও বহু পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু এবার পেলেন সেরার সেরা হওয়ার খেতাব। জায়গা করে নিলেন গিনেস বুকে।
Mathura (UP): 19-year-old Prerna Sharma creates Guinness World Record, memorises 500 random numbers with a timing of 8 minutes 33 seconds. pic.twitter.com/gAvq8WTBQa
— ANI UP (@ANINewsUP) January 20, 2017
(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে