সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে জাতীয় সংগীতের অবমাননা করায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন আবার সরকারি কর্মচারী৷ জম্মু ও কাশ্মীরে প্রথমবার এমন ঘটনা ঘটল৷
(মুখ্যমন্ত্রীর আত্মীয়কে পিষল গাড়ি, অভিযুক্ত ‘বন্ধু’রাই)
গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজানো এবং সেই সময় হলে উপস্থিত দর্শকদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক হয়ে গিয়েছে৷ সেই নিয়ম লঙ্ঘন করাতেই গ্রেপ্তার করা হয় দু’জনকে৷ বৃহস্পতিবার রাতে নরওয়াল এলাকার ওয়েভ মলে শাহরুখ খানের ‘রইস’ ছবি দেখতে গিয়েছিলেন অনন্তনাগের জাভেদ আহমেদ এবং হান্দওয়ারার বাসিন্দা মুদাস্সর আহমেদ৷ পুলিশ জানিয়েছে, জাভেদ জম্মুর গ্রামোন্নয়ন দপ্তরের কর্মী এবং মুদাস্সর কাজ করে শ্রীনগরের জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কে৷ ছবি শুরুর আগে হলে জাতীয় সংগীত চলাকালীন ওই দু’জন উঠে দাঁড়াননি বলে খবর৷ বিষয়টি প্রথমে ওয়েভ মলের নিরাপত্তার দায়িত্বে থাকা বসুদেব যোশির নজরে পড়ে৷ তিনিও ছবি দেখতে হলেই উপস্থিত ছিলেন৷ তিনিই পুলিশকে খবর দেন৷
(চালু হল দেশের প্রথম বিমান-রেস্তরাঁ)
সেদিন রাতেই তাঁদের গ্রেপ্তার করে নরওয়াল থানার পুলিশ৷ শনিবার ছুটি থাকায় জামিন পায়নি তারা৷ অভিযুক্তদের দাবি, জাতীয় সংগীত চলাকালীন এক মহিলার সঙ্গে আসন নিয়ে তর্ক বাধে তাদের৷ সেই কারণেই সঠিক সময় তারা উঠে দাঁড়াতে পারেনি৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে প্রেক্ষাগৃহে কোনও সিসিটিভি না থাকায় এখনও কোনও প্রমাণ পুলিশের হাতে আসেনি৷
সর্বশেষ খবর
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?