সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত শ্রীনগর৷ দিনেদুপুরে পুলিশ স্টেশনের সামনেই দুই পুলিশকর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ নিহত সাব-ইন্সপেক্টর গুলাম মহম্মদ ও কনস্টেবল নাজির আহমেদ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে পুরনো শ্রীনগরের জদিবাল এলাকায়৷
এদিন সকালে রোজকার মতোই পুলিশ স্টেশনের কাজ শুরু হয়েছিল৷ আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথারি গুলি ছুড়তে থাকে৷ গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলাম মহম্মদ ও নাজির আহমেদের৷ ক্লোজ রেঞ্জ থেকেই দুজনকে গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ দুষ্কৃতীদের খোঁজে গোটা এলাকায় চিরুণিতল্লাশি চালাচ্ছে শ্রীনগর পুলিশ৷
গত তিন বছরে প্রথম এরকম ঘটনা ঘটল শ্রীনগরে৷ এর আগে ২০১৩ সালের জুন মাসে হরি সিং হাই স্ট্রিটে দুই পুলিশকর্মীকে এভাবেই গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতীরা৷
প্রসঙ্গত, ক’দিন আগেই কুপওয়ারাতে সেনা-জঙ্গি সংঘর্ষে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে৷ ঘটনায় আহত হয়েছেন তিন জওয়ান৷ মৃত্যু হয়েছে নায়েক গাওড়ে নামে এক জওয়ানের৷ ঘটনাচক্রে আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ সামরিক মর্যাদায়৷
সর্বশেষ খবর
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর