সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ পথ দুর্ঘটনা পাঞ্জাবের লুধিয়ানায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গাড়িটি হিমাচল প্রদেশের নয়না দেবী মন্দির থেকে রওনা দিয়েছিল। লুধিয়ানার মানকওয়াল রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাতিন্দা ব্রাঞ্চ খালে পড়ে যায়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছে ২ শিশু। এছাড়াও নিখোঁজ ৫ জন।
পুলিশের এক আধিকারিক বলেন, “রাত সাড়ে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। আহতের সংখ্যা অন্তত ১৩। মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও নিখোঁজ পাঁচ জন। তাঁদের খোঁজে আমরা ইতিমধ্য়েই তল্লাশি শুরু করেছি। কিন্তু ঠিক কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
সর্বশেষ খবর
-
নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’, শরীরে সিগারেটের ছ্যাঁকা! এনকাউন্টারে গুলিবিদ্ধ অভিযুক্ত
-
‘এনএসডি ক্যান্টিনে সিঙারা পরিবেশন করত শাহরুখ’, ফাঁস শাহিদের বাবা পঙ্কজ কাপুরের
-
ঋতব্রতর নেতৃত্বে বিশেষ অধিবেশন, আসল তৃণমূলের চেয়ারপার্সন অরূপ রায়! মমতা তাহলে কে?
-
আলুচাষে কোল্ডস্টোরেজ থেকে উত্তরবঙ্গে ‘স্পাইস হাব’, কৃষকদের উন্নতি খাতে বাজেটে একগুচ্ছ ঘোষণা
-
সময়ে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি! সংস্থার ‘তাড়াতাড়ি খান’ নোটিস ঘিরে বিতর্কের ঝড়