সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের কনভয় লক্ষ্য করে হামলা চালাতে এসে পাল্টা পুলিশেরই গুলিতে নিকেশ দুই জঙ্গি৷ রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাদগমপোরায়৷
Pulwama (J&K): Terrorists attacked police search party in Padgampora, 2 terrorists killed, area has been cordoned off. pic.twitter.com/IQSC1T34bQ
Advertisement— ANI (@ANI_news) March 26, 2017
পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের টার্গেট ছিল তিন এসপিকে খতম করা৷ পুলওয়ামা ও অবন্তিপুরের দুই সিনিয়র এসপি রইস আহমেদ ও জাহিদ মালিক এবং জেলার অতিরিক্ত এসপি চন্দন কোহলি ছিলেন জঙ্গিদের নিশানায়৷ কোহলি গাড়িতে করে যাওয়ার সময় পিছন থেকে আরেকটি গাড়িতে চেপে হামলা করে জঙ্গিরা৷ অবন্তিপুর ও পুলওয়ামার সীমান্তে লেগে যায় পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াই৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশকর্মীরা৷ তাঁদের সম্মিলিত প্রতিরোধে পিছু হঠে জঙ্গিরা৷ কিন্তু জঙ্গিদের রেয়াত করেনি পুলিশ৷ জঙ্গিদের তাড়া করে গুলি করে পুলিশ৷ পুলিশের গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়৷
#Update 1 SLR and 1 AK-47 recovered from terrorists killed in Pulwama’s Padgampora (J&K) pic.twitter.com/QXbZqARDiv
— ANI (@ANI_news) March 26, 2017
জঙ্গিদের কাছ থেকে দুটি অত্যাধুনিক অস্ত্র ও পরিচয়পত্র মিলেছে বলে জানা গিয়েছে৷ দুই জঙ্গিকেই চিহ্নিত করা গিয়েছে৷ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (দক্ষিণ কাশ্মীর) এস পানি পুলিশকর্মীদের এই দক্ষতার বিশেষ প্রশংসা করেছেন৷
Pulwama (J&K): Terrorists attacked police search party in Padgampora, 2 terrorists killed, area has been cordoned off. pic.twitter.com/cIDPL6vdvx
— ANI (@ANI_news) March 26, 2017
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা