সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের নামের তালিকা তৈরির পর এবার সরাসরি নিকেশ অভিযানে নামল ভারতীয় সেনা৷ রবিবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় লস্কর-ই-তৈবার দুই সদস্যকে গুলি করে হত্যার খবর জানিয়ে টুইট করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এসপি বেদ৷ ভারতীয় সেনার এই সাফল্যকে কুর্নিশ জানান তিনি৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন দুপুরে ভারতীয় সেনার তরফে কুলগ্রাম জেলায় অভিযান চালানো হয়৷ সেনা অভিযানে লস্কর-ই-তৈবার দুই গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়৷ অভিযানে ভারতীয় সেনার সঙ্গে যুঝতে না পারে আত্মসমর্পণ করে আরও এক জঙ্গি নেতা৷ রবিবার দুপুরের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই পাক মদতপুষ্ট বেশ কিছু বাসিন্দা সেনার সঙ্গে সংঘর্ষ বাধানোর চেষ্টা করে৷ ছোঁড়া হয় ইট-পাথর ও পেট্রল বোমা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করে সেনা৷ এদিনের এই সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷
[ঘুরপথে পাক নির্বাচনে লড়াই করবে জামাত জঙ্গিরা]
কাশ্মীরের কুলগ্রামের চেদদার কৈহোম এলাকার এই ঘটনায় আজ নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মুহূর্তেই জারি করা হয় কারফিউ৷ এলাকায় শান্তি ফেরাতে সেনা ও সিআরপিএফের তরফে লাগাতার টহল দেওয়ার কাজ শুরু হয়৷ প্রায় ঘণ্টাখানেক পাথর ছোঁড়াছুঁড়ি ও টিআর গ্যাসের সেলের প্রভাবে শান্ত হয় পরিস্থিতি৷
সেনা অনুমান, ২৮ তারিখ থেকে শুরু হতে চলা অমরনাথ যাত্রায় হামলার ছক ছিল জঙ্গিদের৷ এদিনের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেন জওয়ানরা৷ অন্যদিকে, অমরনাথ যাত্রায় পর্যটকদের নিরাপত্তার জন্য সেনার তরফে সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানানো হয়েছে৷ শুরু হয়েছে পথ মেরামতির কাজ৷ এরই ফাঁকে দুই জঙ্গি নিকেশের ঘটনা পর্যটক মহলে চিন্তা বাড়িয়েছে৷
ভূস্বর্গে শান্তি ফেরাতে সম্প্রতি একটি জঙ্গি তালিকা প্রকাশ করেছে সেনা৷ জানা গিয়েছে, কাশ্মীরে শান্তি ফেরাতে মূল বাধা হয়ে দাঁড়ানো জঙ্গিদের ডেরায় অভিযান চালিয়ে খতম করা হবে৷ সেই মতো আজ শুরু হয় অভিযান৷ অভিযানের শুরুতেই মেলে সাফল্য৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী