সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলের লবিতে আনন্দ, উল্লাস ভালই চলছিল৷ কিন্তু বাদ সাধল যখন হই হই করে হোটেলে এসে পৌঁছল বরপক্ষ৷ আসতে না আসতেই দুমদাম করে শূন্যে গুলি ছুড়ে উল্লাস দেখাচ্ছিল বরপক্ষ৷ তাদের মধ্যেই একজনের রিভলভারের বেমক্কা গুলি ছুটে এসে লাগে কনের ভাইয়ের বুকে৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন ঋষভ গুপ্তা (২২) নামে ওই যুবক৷ হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তাঁর৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই যুবক অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷
সূত্রের খবর, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটে এই ঘটনা৷ মোরাদাবাদের একটি হোটেলই ছিল বিয়ের অনুষ্ঠান৷ সব কিছু ঠিকঠাক চলছিল৷ তারপর বরপক্ষ হোটেলে ঢোকার মুখেই শূন্যে গুলি ছুড়তে শুরু করে৷ নিহত ছাত্রের কাকা ঋষি গুপ্তা জানান, বরকর্তা কমল চৌহানের রিভলভার থেকে ছোড়া গুলি থেকেই মৃত্যু হয় ঋষভের৷ মঝোলা থানায় অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহতের কাকা৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত কমল বরের বাবার গ্যাস এজেন্সির ম্যানেজার৷ ঘটনার পরপরই রিভলভার সমেত পলাতক অভিযুক্ত৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!