সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের পরোয়া না করে অগ্নিবীর জওয়ানের প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন খরস্রোতা নদীতে। সহকর্মীর জীবন রক্ষা করলেও, শহিদ হলেন ২৩ বছর বয়সি সেনা আধিকারিক লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সিকিমে। জানা যাচ্ছে, ৬ মাস আগেই ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন ওই সাহসী অফিসার।
জানা গিয়েছে, সিকিমে সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং দল নিয়ে বেরিয়ে ছিল সিকিম স্কাউটসের ওই সেনা আধিকারিক। সকাল ১১টা নাগাদ ওই দলটি একটি কাঠের সেতু পার করার সময় দুর্ঘটনার মুখে পড়ে। সেতু পার হওয়ার সময় পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান অগ্নিবীর স্টিফেন সুব্বা। নদীতে তাঁকে ভেসে যেতে দেখে কালক্ষেপ না করে ঝাঁপিয়ে পড়েন লেফটেন্যান্ট শশাঙ্ক। নায়েক পুকার কাতেল নামে আর এক জওয়ান এগিয়ে আসেন সুব্বাকে সাহায্য করতে। কোনওমতে তাঁরা ওই অগ্নিবীর জওয়ানকে উদ্ধার করতে সক্ষম হলেও, নদীর তীব্র স্রোতে ভেসে যান শশাঙ্ক।
বাকি জওয়ানরা এরপর শশাঙ্কের খোঁজে নামেন। প্রায় ৩০ মিনিট ধরে তল্লাশি অভিযান চালানোর পর দুর্ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে উদ্ধার হয় ওই সেনা আধিকারিকের দেহ। মাত্র ৬ মাসের চাকরি জীবনে সেনা আধিকারিকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় সেনার তরফে। সেনার তরফে জানানো হয়েছে, ‘এত অল্প বয়স ও অল্প সময়ের চাকরি সত্ত্বেও লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি তাঁর অসামান্য সাহস ও সৌহার্দ্যের যে ছবি রেখে গেলেন তা আগামী প্রজন্মের সেনাকে অনুপ্রাণিত করবে।’
সর্বশেষ খবর
-
জোড়া রেকর্ড এমবাপের, সমান গোলেও গোল্ডেন বুটের দৌড়ে কেন মেসির থেকে এগিয়ে ফরাসি তারকা?
-
বুকিং নিয়ে চিন্তার দিন শেষ! উত্তরবঙ্গে হোমস্টেতে বাড়ছে ঘর, পর্যটকদের সুবিধায় আসছে ‘বন্ধু’ অ্যাপ
-
গ্যাসের মূল্যে স্বস্তি আমজনতার! একধাক্কায় ১৮৩ টাকা কমল সিলিন্ডারের দাম
-
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউদাউ করে জ্বলল বাস, ভয়ংকর দুর্ঘটনায় রাজস্থানে মৃত ৮
-
১৮ ঘণ্টা রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের আগুন, ব্যাহত ট্রেন চলাচল