সোমনাথ রায়, নয়াদিল্লি: চাকরি বাতিল বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন বলে জানাল শীর্ষ আদালত। ফলে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে ২৩০০ জনের নিয়োগ হবে।
২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ২০২০-২০২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলায় নির্দেশ দেন, মামলাকারীদের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়।
এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় ২০২০ সালের আগের প্রশিক্ষিতরা। নির্ধারিত কোর্স শেষ না করে কীভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলে তাঁরা ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। টেটে অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ২০২০-২২ সালের প্রশিক্ষরণরতরা। ওই মামলাতেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই মামলাতেই এদিন বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানাল, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন।
সর্বশেষ খবর
-
৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব! কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর