সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে বন্ধু। কিন্তু শত্রূর থেকেও নৃশংস ঘটনা ঘটাল দুই যুবক। বন্ধুর গলার নলি কেটে খুন করে তার দেহ টুকরো টুকরো করে কাটল তারা। তারপর সেই টুকরোগুলিকে গাড়িতে তুলে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিল। গত শুক্রবার এমনই শিউরে ওঠা ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
[চিনের বিরুদ্ধে নিজের অবস্থান বদল করুক দিল্লি, মত আরএসএসের]
পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের মৃত যুবকের নাম নিতিন। অভিযুক্ত হ্যাপি ও পবনকে চিহ্নিত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, হ্যাপি তার দাদার মৃত্যুর জন্য মনে মনে নিতিনকে দোষী বলে মানত। হ্যাপির দাদার ময়নাতদন্তে জানা গিয়েছিল, অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকাকালীন জলে ডুবে মারা যান তিনি। ফলে নিতিনকে খুন করে দাদার হত্যার বদলা নিতে চেয়েছিল হ্যাপি। সেই মতো বন্ধু পবনের সঙ্গে নিতিনকে খুন করার ছক কষে হ্যাপি।
[বহুতল থেকে ঝাঁপ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের, রেখে গেলেন আত্মহত্যার ভিডিও]
ডিসিপি জতীন নরওয়াল বলেন, গত বৃহস্পতিবার বুরারিতে নিতিনকে মদ খাওয়ার আমন্ত্রণ জানায় সে। অত্যাধিক পরিমাণে নিতিনকে মদ খাওয়ায় তারা। অচেতন হয়ে পড়া মাত্র নিতিনের গলা কেটে তাঁকে খুন করা হয়। তারপর মৃতদেহ টুকরো করে একটি বাক্সে ভরে গাড়িতে তুলে দেয়। এরপর উত্তর দিল্লির প্রায় ২০ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে মৃতদেহের টুকরো ছুড়ে ফেলে দেয় তারা। দেহের টুকরো প্রথম নজরে পড়ে রাস্তার সাফাইকর্মীদের। তারাই তিমারপুর থানার পুলিশকে খবর দেয়। সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে পবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হ্যাপি এখনও পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
-
স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্যদপ্তরের টিম, দ্রুত রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর
-
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?