সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পেরতেই দোল। এবার একই দিনে ভারতজুড়ে পালিত হবে হোলিও। রঙের উৎসবে শামিল হবে গোটা দেশ। কিন্তু তার আগেই এই উৎসবকে কেন্দ্র করে রাজস্থানে ঘটে গেল ভয়ংকর এক ঘটনা। রং মাখানো নিয়ে বচসায় এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছিল? রাজস্থানের দৌসা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বচসার সূত্রপাত রং মাখানো নিয়েই। অশোক, বাবলু ও কালুরাম এক স্থানীয় পাঠাগারের সামনে হংসরাজ নামের ওই যুবককে রং মাখাতে গেলে তিনি আপত্তি জানান। তাতেই নাকি খেপে গিয়ে ওই তিন যুবক হংসরাজকে মারধর করা শুরু করেন। চলে লাথি-ঘুসি। শেষপর্যন্ত ওই তিনজনের মধ্যেই একজন বেল্ট দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট দীনেশ আগরওয়াল এমনই দাবি করেছেন।
এরপরই স্থানীয় জনতা অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকে জাতীয় সড়ক অবরোধ করে। যা চলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। তাদের সঙ্গে ছিল মৃতের পরিবারের সদস্যরাও। প্রতিবাদকারীদের দাবি, ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে হংসরাজের পরিবারকে। পরিবারের কোনও একজন সদস্যকে দিতে হবে সরকারি চাকরি। এবং তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করতে হবে দ্রুত। পরে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে।
সর্বশেষ খবর
-
‘রাজনীতি ২৪ ঘণ্টার কাজ’, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণবকন্যা শর্মিষ্ঠার
-
পাঠানো হয়েছে চুক্তিপত্র, কবে ইস্টবেঙ্গলের কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস?
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’