সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের ঘোর অন্ধবিশ্বাসের শিকার হল এক সদ্যোজাত৷ ওডিশার নবরংপুর জেলার কাঙরা গ্রামের এক শিশুকে সুস্থ করে তুলতে তার উপর দিয়ে গরম ইস্ত্রি চালিয়ে দেওয়া হল!
শিউরে ওঠার মতোই ঘটনা৷ গরম ইস্ত্রি আর চুরি পেটে চাপিয়ে দিলে শিশুর পেটের অসুখ ঠিক হয়ে যাবে৷ সুস্থ হয়ে উঠবে সে৷ এমনই কুসংস্কারে ভর করে ২৭ দিনের শিশুর পেটের উপর রাখা হল গরম ইস্ত্রি৷ ফল যা হওয়ার তাই হল৷ বিশ্বাস থাকলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিশু সুস্থ হল না৷ বরং আরও অসুস্থ হয়ে পড়ল সে৷ গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যেতে হল সদর হাসপাতালে৷ জীবনের সঙ্গে লড়াই করে চলেছে সদ্যোজাত৷ গ্রামের তেন্তুলিখুন্তি ব্লকের শিশুটি সন্তোষী বাগ ও অরুণ বাগের কন্যা সন্তান বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার শিশুকে হাসপাতালে ভর্তি করার পরই খবরটি ছড়িয়ে পড়ে৷
নবরংপুর জেলায় এই ঘটনা অবশ্য নতুন নয়৷ প্রচলিত এই অন্ধবিশ্বাসের বলি হতে হয়েছে অনেক শিশুকেই৷ কিছু ব্যক্তি জেলার পরিবারগুলির সদস্যদের বিশ্বাস জয় করে দিনের পর দিন এই কাজ চালিয়ে যাচ্ছে৷ আর সন্তান হারা হতে হচ্ছে পরিবারগুলিকে৷ তা সত্ত্বেও এই প্রচলন এখনও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি৷ চলতি বছর এ ধরনের প্রায় ৩০টি অভিযোগ থানায় জমা পড়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে৷ আরও কয়েকজনের খোঁজ চলছে৷
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়