মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। প্রাণ গেল ৩ জনের। আহত অন্তত দশ। সব মিলিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আরেকজন মারা গিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।
ঠিক কী ঘটেছিল? মহরমের শোভাযাত্রায় অন্তত দেড়শো লোক ছিল। বৃহস্পতিবার রাতে তাজিয়া নিয়ে মিছিলটি বেরিয়েছিল মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। আচমকাই হাইভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে আসে সেটি। তাজিয়ার কাঠামোয় থাকা লোহার রড থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়তেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এখনও এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন দশজন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাতে তাজিয়া নিয়ে মিছিলটি বেরিয়েছিল মধ্যপ্রদেশের হাটনারা গ্রামে। আচমকাই হাইভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে আসে সেটি।
পুলিশ সুপারিটেন্ডেন্ট অমিত কুমার জানিয়েছেন, ”এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।” রতলাম মেডিক্যাল কলেজের কর্তা ড. রবীন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, হাসপাতালে আনার পর দেখা যায়, দু’জন আগেই মারা গিয়েছেন। অন্য একজনের মৃত্যু হয়েছে খানিক আগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে মুহূর্তে তাজিয়ার রডটি বিদ্যুতের সংস্পর্শে আসে, যাঁরা সেটি ধরেছিলেন তাঁরা মাটিতে পড়ে যান। রডটি মাটিতে পড়ার সময়ও অনেকে আহত। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লাল-সন্ত্রাস অতীত, বন্দুক ফেলে র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মাওবাদীরা, ভিডিও ভাইরাল
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম