সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এমন সময় অরুণাচল-নাগাল্যান্ড সীমান্তে জঙ্গি উপদ্রব। অপহৃত দুই বক্তিকে উদ্ধার করতে গিয়ে অভিযান চালায় সেনা। তখনই সেনার গুলিতে নিহত হয়েছে নাগ জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-কে (আঙ্গিমাই)-এর তিন সদস্য। রবিবার সন্ধের এই অভিযান শেষে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।
ভারত-মায়ানমার সীমান্তের কাছে প্রান্তিক এলাকায় রবিবার রাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে ভারতীয় সেনার। জায়গাটি অরুণাচল প্রদেশের লংডিং জেলার পংচৌ আর নাগাল্যান্ডের মন জেলার লংওয়ার মাঝামাঝি। গত শুক্রবার ৩৬ বছরের জানলুং ওয়াংপানকে ও ২৬ বছরের মহম্মদ গিয়াসউদ্দিনকে অপহরণ করে নাগা জঙ্গিরা। তাঁদের উদ্ধারেই রবিবার অভিযান চালায় সেনা।
গোপন সূত্রে সেনা খবর পায়, ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই হামলা চালানো হয়। তখনই গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়। অভিযান শেষে উদ্ধার করা গিয়েছে অপহৃত জানলুং ওয়াংপানকে। তবে মহম্মদ গিয়াসউদ্দিনের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। সেই কারণে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে সেনা।
সর্বশেষ খবর
-
হিরের ব্রেসলেট চুরি! বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার ববি মুর, তারপর…
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের