পাটনায় উমানাথ মন্দিরের কাছে গঙ্গায় নৌকাডুবি। ঘটনার সময় মাঝনদীতে ছিল একটি ছোট নৌকো। আচমকা শুরু হয় প্রবল বাতাস। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। হাওয়ার টাল সামলাতে না পেরে ডুবে যায় ছোট নৌকোটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ আরও ৫ জন। মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। ছোট নৌকোতে ছিলেন ১৪ থেকে ১৫ জন যাত্রী। জলযানটিতে অতিরিক্ত লোক তোলার জন্যই কি বিপত্তি হল? এই বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার কোনও ধারণা দিতে পারেনি উদ্ধারকারী দল। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, যাত্রীরা প্রতিদিন সকালে নৌকা চড়ে উমানাথ মন্দির চত্বরে সব্জি বিক্রি করতে যেতেন। ফলে ১৫ জন যাত্রী ছাড়াও নৌকোতে একাধিক সব্জির বস্তা ছিল।
আরও পড়ুন:
#बिहार#पटना में गंगा नदी में नाव डूबने से 3 की #मौत और 5 लापता, 14 लोग थे सवार#PatnaNews#Patna#GangaRiver#BoatAccident#BiharNews#AccidentNews#TrendingNews#PatnaBoatTragedy#RiverAccident#BoatCapsize#NewsFlash@PatnaPolice24x7@bihar_police pic.twitter.com/xZCbetgy5z
— Goldy Srivastav (@GoldySrivastav) May 28, 2026
মাঝনদীতে হাওয়া উঠল যাত্রীবাহী নৌকোটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। জানা গিয়েছে মৃত ৩ জনের মধ্য দু’জন মহিলা। প্রাথমিকভাবে কাছাকাছি থাকা মাঝিরা যাত্রীদের উদ্ধারে নদীতে নামে। এর পর এনডিআরএফ ও এসডিআরএফ দল তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয়দের মতে, নিখোঁজ পাঁচজন তলিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে মোট মৃতের সংখ্যা হবে ৭। যদিও এনডিআরএফ ও এসডিআরএফ দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এখনও পর্যন্ত নিখঁজদের দেহ উদ্ধার হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য