সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাফল্য। গুলির লড়াইয়ে নিহত ৩ মাওবাদী। এই নিয়ে চলতি বছরে দেশজুড়ে নিহত হলেন ১৩৫ জন নকশালপন্থী।
বস্তার বিভাগের পুলিশ আধিকারিক সুন্দররাজ পি জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল ৯টা নগাদ ইন্দ্রবতী জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। বিজাপুর এবং দান্তেওয়ারার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ মাওবাদীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক।চলতি বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে এই নিয়ে ১৩৮ জন মাওবাদী নিহত হয়েছে। শুধু বস্তার বিভাগের ৭ জেলায় মৃত্যু হয়েছে ১২২ জন মাওবাদীর।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরও গতি পেয়েছে। ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদীর। গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি, পাশাপাশি আত্মসমর্পণ করেন ৮৩৭ জন। এরপর চলতি বছরে মাত্র ৩ মাসে এখনও পর্যন্ত ১৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র বস্তার রেঞ্জে সংখ্যাটা ১১০। এই পরিস্থিতিতে রীতিমতো চাপে পড়েছে মাওবাদীরা। তাঁদের তরফে বার্তা দেওয়া হয়েছে, মাওবাদীরা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রাজি। তবে সরকারকে অভিযান বন্ধ করতে হবে। তাহলেই যুদ্ধবিরতিতে হাঁটবে মাওবাদীরা। তবে সরকার মাওবাদীদের প্রস্তাবকে সমর্থন করেছে এমন কোনও বিবৃতি সামনে আসনি।
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা