সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চপার ভেঙে পড়ায় মৃত্যু হল ৩ সেনা আধিকারিকের৷ গুরুতর জখম হন এক জুনিয়র কমিশনার৷
জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সুকনায় ঘটে এ দুর্ঘটনা৷ সেনার চিতা হেলিকপ্টারটি আচমকাই ভেঙে পড়ে৷ ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটে, তার সঠিক কারণ জানা যায়নি৷ আবহাওয়া খারাপজনিত কোনও কারণ ছিল না৷ তারপরও কী করে এমন ঘটল তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে৷ যান্ত্রিক গোলযোগ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন সেনা আধিকারিকের৷ গুরুতর জখম হন আর এক অফিসার৷মৃতেরা হলেন মেজর সঞ্জীব লাথার, সেজর অরবিন্দ বাজওয়ালা. লেফটেন্যান্ট কর্নেল রজনীশ কুমার৷ এঁদের মধ্যে দুজন ছিলেন কপ্টারটির চালক ও সহকারী চালক৷
পুরো বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ফিরিয়ে দেওয়াই প্রাপ্তি’, টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে সততার নজির চালকের
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!