Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Flights

ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে

১২ জুন ‘ফ্লাই জিন্নাহ’-র লাহোর-দুবাই ও লাহোর-জেদ্দা উড়ান এবং ‘এয়ার সিয়াল’-এর দাম্মাম-লাহোর উড়ানটি বেশ কয়েক মিনিট ধরে ভারতীয় আকাশসীমায় অবস্থান করেছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২৩:৫২

options
link
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে zoom
একটি পাকিস্তানি বিমান ১৫ মিনিট ভারতের আকাশে উড়েছিল।
Advertisement

সোমবার অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এবার জানা গেল, এক সপ্তাহ আগে পাকিস্তানের তিনটি বিমানে ভারতের আকাশসীমার মধ্যে ঢুকে পড়েছিল। লাহোর বিমানবন্দর থেকে ওঠা বা নামার সময় এই ঘটনা ঘটেছিল।

ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ১২ জুন ‘ফ্লাই জিন্নাহ’-র লাহোর-দুবাই ও লাহোর-জেদ্দা উড়ান এবং ‘এয়ার সিয়াল’-এর দাম্মাম-লাহোর উড়ানটি বেশ কয়েক মিনিট ধরে ভারতীয় আকাশসীমায় অবস্থান করেছিল। এর মধ্যে একটি বিমান প্রায় ১৫ মিনিট ভারতের আকাশে উড়েছিল। পাক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেদিন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে খারাপ আবহাওয়া ছিল। ঝোড়ো বাতাসের কবলে পড়ে পাকিস্তানি বিমানগুলি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। বিমানগুলোর গতিপথ পরিবর্তনের সময় লাহোর ও অমৃতসরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ ছিল।

Advertisement

প্রসঙ্গত, সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময়ই ঘটে বিপত্তি। ‘ফ্লাইট ট্র্যাকিং ডেটা’ অনুযায়ী, উড়ানটি আটারির কাছে আন্তর্জাতিক সীমান্ত সামান্য অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই ফের ভারতের আকাশে ফিরে আসে। জানা গিয়েছে, দু’মিনিটের কম সময় উড়ানটি পাকিস্তানের আকাশসীমায় ছিল। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

তবে একটি সূত্রের খবর, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে অত্যধিক যানজট ছিল। অবতরণের আগে একাধিক বিমানকে আকাশেই অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। ফলে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিও অবতরণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পুনরায় আকাশে উঠে যাওয়ার (গো-অ্যারাউন্ড) সিদ্ধান্ত নেয়। তখনই ভুলবশত সেটি পাক আকাশ সীমায় প্রবেশ করে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.